বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন পরিবারের অমতে বিয়ে, ২ বছর না যেতেই স্বামীর হাতে খুন কিশোরী সনদ-এনআইডিতে গরমিল, সুন্দরগঞ্জে সহ-সুপারের নিয়োগ প্রশ্নবিদ্ধ তেঁতুলিয়ায় জুয়া বিরোধী অভিযানে আটক ৮, ছেড়ে দেওয়ার অভিযোগ ২ জনকে টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা মিঠাপুকুরে নিখোঁজের ৭ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার লালমনিরহাট পৌরশহরের ডালপট্টি এলাকায় প্রকাশ্যে হা’মলা! পথচারী গু’রুতর আহত, আটক-১ ‎ লালমনিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জুলাই সনদ বাস্তবায়নসহ ৯ দফা দাবীতে, লালমনিরহাট জেলা জামায়াতের লিফলেট বিতরণ গাইবান্ধায় গরুর খামারে পাওয়া গেল ৪০০ লিটার পেট্রোল
রাজারহাটে দশদিন ব্যাপী বই মেলার উদ্বোধন

রাজারহাটে দশদিন ব্যাপী বই মেলার উদ্বোধন

আনিসুর রহমান, স্টাফ রিপোর্টার:: কুড়িগ্রামের রাজারহাটে শুরু হয়েছে দশ দিনব্যাপী “তারুণ্যের বইমেলা ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা” ৬ এপ্রিল সোমবার দুপুরে রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

সবাই বই পড়ি, মিলেমিশে স্বদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সুরধ্বনি শিল্পী গোষ্ঠী ও জেগে ওঠো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলার আহ্বায়ক মোঃআনিছুর রহমান লিটন এবং সঞ্চালনায় ছিলেন স্বর্ণকমল মিশ্র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সদস্য সচিব সহিদুর রহমান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃমামুনুর রশীদ, সমাজসেবক ও লেখক আলহাজ্ব মনসুর আলী এবং রাশেদুল ইসলাম রাশেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম ব্যাপারী, নজরুল ইসলাম ও আলহাজ্ব জাকির হোসেন। এছাড়াও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, যুবদলের সদস্য নয়ন আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল চৌধুরী, উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দশ দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলবে এবং এর পাশাপাশি অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক আয়োজন, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com