বিজ্ঞাপন:
রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃ/ত্যু

রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবদল নেতার মৃ/ত্যু

আনিসুর রহমান স্টাফ রিপোর্টার:: কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হোসেন নয়ন (৪৫) নামে এক যুবদল নেতার ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু হয়েছে। তিনি রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড (সোমনারায়ণ) যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে এ দু/র্ঘ/ট/না ঘটে। নি/হ/ত নয়ন উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাকিম মেম্বারের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি মোটর পাম্প দিয়ে পুকুরের পানি সেচের কাজ করছিলেন। কাজ শেষে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে মনে করে তিনি সংযোগ গুছাতে যান। এ সময় হঠাৎ শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। তার আকস্মিক মৃ/ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com