ডেস্ক রিপোর্ট :: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে মা ও তার শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) এবং তার দুই বছর বয়সী ছেলে রুদ্র দাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিস্তা এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন এলাকায় পৌঁছানোর সময় এক নারী তার শিশু সন্তানকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই দ্রুতগতিতে ট্রেনটি চলে আসতে দেখে মা তার শিশুকে ধাক্কা দিয়ে রেললাইন থেকে সরিয়ে দেন। এতে শিশুটি প্রাণে বেঁচে গেলেও মা নিজে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত শিশুটি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায়।

পুলিশ জানায়, রাজেন্দ্রপুর এলাকায় রেললাইনের ওপর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মিতি রানী দাসের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে রুদ্র দাসকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে শিশুটির মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
Leave a Reply