বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান, অভিযানে পুঠিয়া এসিল্যান্ড

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান, অভিযানে পুঠিয়া এসিল্যান্ড

রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীর পুঠিয়ায় মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

অভিযান চলাকালে ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিটবিহীন যানবাহন এবং বেপরোয়া গতিতে চলাচলকারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে একটি ড্রাম ট্রাকের চালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযানকালে সংশ্লিষ্ট চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com