বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
রংপুরের মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :: রংপুরের মিঠাপুকুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে সৎ বাবা আব্দুল মোতালেব (৩৮)কে। উপজেলার লতিবপুর ইউনিয়নের ঈদুলপুর আবাসন প্রকল্পে ধর্ষণের এই ঘটনাঘটে।মোতালেব বরিশাল বিভাগের বাসিন্দা বর্তমানে তিনি মিঠাপুকুর এলাকায় বসবাস করে আসছেন।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ধর্ষনের বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল মোতালেব ও ভুক্তভোগীর মা (৩৫) উভয়েই একটি হোটেলে কাজ করতেন।সেখানে পরিচয়ের সূত্র ধরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার আগের সংসারে দুই মেয়ে ছিল। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও ১৬ বছর বয়সী ছোট মেয়েটি দম্পতির সাথেই ঈদুলপুর আবাসন প্রকল্পে থাকতেন। গত দুই সপ্তাহ আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত মোতালেব তার নাবালিকা সৎ মেয়েকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে সে একাধিকবার একই কাজ করে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।অভিযোগের সত্যতা পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মোতালেবকে গ্রেফতার করে থানা হেফাজতে এনে কোর্টে চালান করা হয়।


এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা জানান, সরলতার সুযোগ নিয়ে আমার নাবালিকা মেয়ের ওপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে আমি অভিযুক্তের কঠোর বিচার চাই।

রংপুরের মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। আসামিকে গ্রেফতার করা হয়েছে এবংতাকে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com