বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
অন্তঃসত্ত্বার পেটে লাথি স্বামীর, রক্তক্ষরণের দৃশ্য ভিডিও কলে দেখান স্ত্রীর পরিবারকে

অন্তঃসত্ত্বার পেটে লাথি স্বামীর, রক্তক্ষরণের দৃশ্য ভিডিও কলে দেখান স্ত্রীর পরিবারকে

ডেস্ক রিপোর্ট :: পাবনার চাটমোহরে স্বামীর নির্যাতনে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সবুজ মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে পাবনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত মনিষা মন্ডল (৩১) উপজেলার ফৈলজানা কাটাজোলা গ্রামের উপেন সরকারের মেয়ে। প্রায় আট বছর আগে একই গ্রামের সুবল মন্ডলের ছেলে সবুজ মন্ডলের (৩৫) সঙ্গে তার বিয়ে হয়।

মনিষার পরিবারের অভিযোগ, ঢাকায় একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন মনীষা। গত ২৭ মার্চ মনীষাকে সেখান থেকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসেন সবুজ। পরদিন মদ্যপ অবস্থায় তাকে মারধর করা হয়। মনীষা চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। নির্যাতনের একপর্যায়ে মনীষার পেটে লাথি মারা হলে রক্তক্ষরণ শুরু হয়। ভিডিও কলে সেই দৃশ্য মনীষার পরিবারকে সবুজ দেখান বলে অভিযোগ। পরিস্থিতির অবনতি হলে বুধবার পাবনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন সবুজের পরিবার।

সবুজ মন্ডলের বাবা সুবল মন্ডল বলেন, “দাম্পত্য কলহের জেরে মনীষা তিন মাস আগে ঢাকায় চলে যায়। সেখানে একটি বাসায় কাজ করার সময় সমস্যায় পড়লে সবুজ তাকে নিয়ে আসে।”

তার দাবি, মনীষা নিজেই গর্ভপাতের জন্য ওষুধ সেবন করেছিলেন এবং এ সংক্রান্ত চিকিৎসা নথি তাদের কাছে রয়েছে।

চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, “অভিযুক্ত সবুজ মন্ডলকে আটক করে হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com