বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি, লালমনিরহাটের ৫ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি রক্তাক্ত বরেন্দ্র প্রেসক্লাব : সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে স্তব্ধ রাজশাহী পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় নিহত ১, আহত ২ পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা এবার পঞ্চগড়ে গাছে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, আহত ২০ যাত্রী এবার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ফ্রিতে মোবাইল ফোনে দেখা যাচ্ছে শাকিবের ‘প্রিন্স’! স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে শুরু করেছেন মির্জা আব্বাস, এখনো ভর্তি হাসপাতালে
পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে শুরু হয় ঝড়ো হাওয়া। মুহূর্তেই বজ্রসহ ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বড় বড় শিলা পড়তে শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় দমকা হাওয়ার সঙ্গে তীব্র ঝড়। প্রায় আধাঘণ্টাব্যাপী এই তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঝড়ের তীব্রতায় অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। এতে কিছু স্থানে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

কৃষকরা জানান, এই সময় বোরো ধান ও মরিচ সহ বিভিন্ন মৌসুমি ফসল মাঠে থাকায় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে ধান, ভুট্টা ও সবজিক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

পঞ্চগড় সদর ও আশপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

আকস্মিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com