বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ফ্রিতে মোবাইল ফোনে দেখা যাচ্ছে শাকিবের ‘প্রিন্স’!

ফ্রিতে মোবাইল ফোনে দেখা যাচ্ছে শাকিবের ‘প্রিন্স’!

বিনোদন ডেস্ক: ‘প্রিন্স- ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ প্রেক্ষাগৃহে প্রদর্শনী নিয়ে জটিলতার মধ্যেই এবার সিনেমাটির ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ছে অনলাইনে। শাকিব খানের এই সিনেমাটি সার্ভার সমস্যার কারণে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শন বন্ধ হয়ে যায়। এতে টিকিট কেটেও ছবি দেখতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন দর্শকরা। কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সিনেমাটির কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, এভাবে ক্লিপ ফাঁস হলে সিনেমাটির ব্যবসায় বড় ধরনের প্রভাব পড়তে পারে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, পাইরেসি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে। দর্শকদেরও অনলাইনে অবৈধভাবে ছড়ানো কন্টেন্ট দেখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

কীভাবে ছড়ালো এসব ভিডিও সে বিষয়ে কিছুই জানে না ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান। অনলাইনের ক্লিপগুলো পর্যবেক্ষণ করে দেখা গেল, সবই হল প্রিন্ট। হলে বসে কেউ ফোনে ধারণ করে এনে ক্লিপগুলো প্রকাশ করে দিচ্ছেন ফেসবুকসহ নানা সামাজিক মাধ্যমে। এই আইডিগুলো শনাক্ত করা গেলেই ভিডিওগুলোর প্রদর্শন বন্ধ করা যাবে।

অনেকের দাবি সিনেমাটি ভালো নির্মাণ হয়নি। এর অদক্ষ নির্মাণে ছিল তাড়াহুড়ো, যার ছাপ স্পষ্ট নানা দৃশ্যে। ভিএফএক্স, সাউন্ড ও গানগুলো নিয়েও আক্ষেপ প্রকাশ করছেন অনেক শাকিবিয়ান ও দর্শক। একমাত্র শাকিব খানের নামের জোরেই চলছে ‘প্রিন্স’।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা গেছে দুই নায়িকাকে। তাদের একজন তাসনিয়া ফারিণ অন্যজন কলকাতার মেয়ে জ্যোতির্ময়ী।

গেল কয়েক বছরে শাকিব খানের কাজ ও পর্দা উপস্থিতিতে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, তাতে অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন ‘প্রিন্স’ নিয়ে। সেই আশায় প্রত্যাশা অনেকটাই ম্লান বলা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com