বিজ্ঞাপন:
ইরানের জন্য ফের দুঃসংবাদ, বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাইনি নিহত

ইরানের জন্য ফের দুঃসংবাদ, বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাইনি নিহত

অনলাইন ডেস্ক: ইরানের আধা-সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন।

দেশটির তাসনিম নিউজ এজেন্সিসহ একাধিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত্যুর ঠিক আগে দেওয়া এক বিবৃতিতে নাইনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ধারাবাহিক হামলার মধ্যেও তেহরান এখনও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। তবে তার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইরানের উচ্চপর্যায়ের নেতৃত্বের ওপর চলমান এই ধারাবাহিক হামলার তালিকায় নাইনি সর্বশেষ সংযোজন। এর আগে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের টার্গেটেড হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি, বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিহত হয়েছেন।

একের পর এক শীর্ষ নেতার প্রাণহানির এই ঘটনা ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এরপর হামলায় লারিজানিও নিহত হয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com