বিজ্ঞাপন:
ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন

ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন

রাসেল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃঃ লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সোহেল পাটোয়ারীর পরিবার।

‎সংবাদ সম্মেলনে সোহেল পাটোয়ারীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা। তাদের দাবি, প্রকাশিত সংবাদে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনো ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

‎বক্তারা বলেন, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ শুধু ব্যক্তি বা পরিবারের ক্ষতিই করে না, বরং সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা কমিয়ে দেয়। তারা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের প্রতি আহ্বান জানান, সঠিক তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করার জন্য। ‎সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে এমন অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।

‎উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন এবং তারা সত্য উদঘাটনের স্বার্থে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

‎সংবাদ সম্মেলন শেষে সোহেল পাটোয়ারীর পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com