বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সমাজে মাদক থাকবে না— প্রধানমন্ত্রীর এই অ্যাসাইনমেন্টে অভিযানে পুলিশ

সমাজে মাদক থাকবে না— প্রধানমন্ত্রীর এই অ্যাসাইনমেন্টে অভিযানে পুলিশ

ডেস্ক রিপোর্ট :: সমাজে মাদক থাকবে না– প্রধানমন্ত্রীর দেয়া অন্যতম এই অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

নতুন আইজিপি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “যারা রাজনৈতিক দলের আড়ালে অপরাধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকির দায়িত্ব নিয়েছেন মাত্র দুইদিন। এর মধ্যে তিনি নিজেই মধ্যরাতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনে বের হন।

তিনি বলেন, “নগরবাসীর নিরাপত্তায় আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। অপরাধী যেই হোক তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।”


আইজিপি বলেন, “কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে আছেন। এ কারণে আমি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com