বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ভাঙল যাত্রীর ৪ দাঁত রংপুরে মোমবাতি জ্বা/লিয়ে এসএসসি পরীক্ষা দিল ৮৫৪ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডি/ত মর/দেহ উদ্ধার বৈষম্য/বিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

স্টাফ রিপোর্টার: দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা।রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ উপজেলার পৌর শহরের লিচুতলা এলাকার অবস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে ২০ থেকে ২৫ জনের মত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাদের উপস্থিতি দেখা যায়। এসময় একজনকে আওয়ামী লীগের দলীয় নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মন্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম প্রমুখ।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে আমাদের দলীয় কার্যালয়ে যাই। এরপর সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।’

তিনি বলেন, ‘সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com