বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ চট্টগ্রামে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতির মৃত্যু
রাতেই চূড়ান্ত হতে পারে বিএনপির মন্ত্রিসভা, শিক্ষা ও প্রাথমিকে আলোচনায় যে ৫ জন

রাতেই চূড়ান্ত হতে পারে বিএনপির মন্ত্রিসভা, শিক্ষা ও প্রাথমিকে আলোচনায় যে ৫ জন

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখনও কোনও মন্ত্রীর নাম চূড়ান্ত না হলেও আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিয়ে বসতে পারেন দলের চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতারা। সেখানে মন্ত্রিসভা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি কেন্দ্রীয় কমিটির একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

বিএনপি সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কারা দায়িত্ব পেতে পারেন, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত আসেনি। তবে সাবেক সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এবং সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এ দুজনের যে কোনও একজন শিক্ষামন্ত্রী হতে পারেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পূর্ণাঙ্গ মন্ত্রী দেওয়া হবে কিনা, তা নিয়ে ধোয়াশা করেছে। পূর্ণাঙ্গ মন্ত্রী না দিলে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে কাউকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হিসেবে পেশাজীবী ও শিক্ষক নেতা মো. সেলিম ভূঁইয়া, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর কিংবা চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান থাকতে পারেন।

এবারের নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত ড. আ ন ম এহছানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩২৯ ভোট।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৫০ হাজার ৪৫৪ ভোট।পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকারের সভাপতি নুরুল হককে নুর জয়ী হয়েছেন। তিনি ট্রাক প্রতীক নিয়ে ৭৩ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। আর চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

জানা গেছে, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এ পর্যন্ত সরকারের সিদ্ধান্ত হলো, সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে ক্ষেত্রে শপথ হতে পারে আগামী সোমবার বা মঙ্গলবার। যেদিন তারা শপথ নেবেন, সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিতে পারেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এথ্য জানিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com