বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
বাঁশের লাঠি ও ইট-পাটকেল মজুতের অভিযোগে বিএনপি কর্মীর ভাই আটক

বাঁশের লাঠি ও ইট-পাটকেল মজুতের অভিযোগে বিএনপি কর্মীর ভাই আটক

ডেস্ক রিপোর্ট :: রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার ও নাশকতার উদ্দেশ্যে লাঠি ও ইট-পাটকেল মজুতের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত হিলাল উদ্দিন বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মন্ডলের ছেলে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বি‌কে‌লে দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এসহানুল হক শিপন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নারুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেলাল উদ্দিনের ঘর থেকে ৫৫টি বাঁশের লাঠি এবং ৫ ব্যাগ ইট-পাটকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এসব সরঞ্জাম মজুত করার কথা স্বীকার করেন বলে প্রশাসন জানিয়েছে। ঘটনার সত্যতা পাওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১(চ) ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়

অভিযানকালে তার ঘর থেকে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদের ছবি সম্বলিত কিছু নির্বাচনি প্রচার সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া দণ্ডিত হেলাল উদ্দিনের বড় ভাই বিএনপি প্রার্থী হারুন অর রশিদের একজন সক্রিয় কর্মী এবং ঘরটির যৌথ মালিক বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com