বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
লালমনিরহাটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমনিরহাটে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত

খাজা রাশেদ,লালমনিরহাট :: ‎যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট এর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি)  লালমনিরহাট সদর উপজেলার নবীনগর মাদ্রাসা সংলগ্ন মাঠে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা (অনুর্ধ্ব-১৫) অনুষ্ঠিত হয়।
‎
‎লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার সৌমিক রায়।
‎
‎বিশেষ অতিথি জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, খুনিয়াগাছ এমদাদ উল্লাহ এম.এম. দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো: মাসুম মিয়া,লালমনিরহাট জেলা দলের সাবেক ফুটবলার আবেদ আলী পুতুল প্রমূখ।
‎
‎
‎অনুষ্ঠানে আলোচনা শেষে প্রধান অতিথিসহ সকল অতিথি খেলোয়াড়দের জার্সি প্রদান করেন।  প্রতিযোগিতায় লালমনিরহাট জেলার বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও ক্রীড়া ক্লাবের খেলোয়াড় অংশগ্রহণ করে। দিন ব্যাপি প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজীত খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
‎
‎এ সময়ে কোচ, ম্যানেজার,অভিভাবক ও খেলোয়াড়গণ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com