বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

ডেস্ক রিপোর্ট:: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত আড়াইহাজার পৌর শিবির সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), আড়াইহাজার উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ (২৪), শিবির কর্মী শাফিন আহমেদ (২৩) ও জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদসহ (৪৭) সাতজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নারয়নগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণাকালে গোপালদী পৌরসভার বড় মোল্লারচর পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দেয়। এতে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে জামায়াতের সাত এবং বিএনপির একজন আহত হয়।

উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম জানান, মোল্লারচর গ্রামে নারী কর্মীরা গণসংযোগে গেলে ওই গ্রামের বিএনপির কর্মী মোরশেদ বাধা দেয়। খবর পেয়ে প্রার্থী ইলিয়াছ মোল্লাসহ নেতা কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা করা হয়।

বিএনপি কর্মী মোরশেদ বলেন, আমরা জামায়াতের নেতা কর্মীদের উপর হামলা করিনি। তারাই আগে আমাকে মারপিট করেছে। এতে হাতাহাতির ঘটনা ঘটে। তেমন কিছু হয়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com