বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
ভোটারদের উদ্বুদ্ধ করতে লালমনিরহাটে ইমাম সম্মেলন অনুষ্ঠিত ‎

ভোটারদের উদ্বুদ্ধ করতে লালমনিরহাটে ইমাম সম্মেলন অনুষ্ঠিত ‎

খাজা রাশেদ,লালমনিরহাট।। সাধারণ ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্য লালমনিরহাটে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


‎
‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০.৩০ মিনিটে টায় জেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথিছিলেন লালমনিরহাট  জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
‎
‎বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
‎
‎ইসলামী ফাউন্ডেশন লালমনিরহাটের উপ-পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে ‎সম্মেলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি  ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান এবং ইসলামী ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তফা মনসুর আলম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইমামগণ।


‎
‎সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং আদিতমারী মারকাজুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন।
‎
‎বক্তারা আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটারদের নৈতিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, সুষ্ঠু  অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


‎
‎বক্তারা আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
‎
‎অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশন লালমনিরহাটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত
‎


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com