বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ

আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না- এমন কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে শাপলা কলি প্রতীকে ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন

হান্নান মাসউদ বলেন, জনগণকে নিয়ে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে ১০ দলীয় জোট। দ্বীপ উপজেলা হাতিয়ায় একসময় সন্ত্রাসের জনপদ নামে পরিচিত ছিল। ফ্যাসিস্টরা এখানে মানুষজনকে জিম্মি করে সন্ত্রাসের জনপদ গড়ে তুলেছিল।

তিনি বলেন, এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন- এমন সব মানুষকে ১০ দলীয় জোটে যোগ দেওয়ার আহ্বান জানাই। এছাড়া কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলেন না- এমন আওয়ামী লীগ কর্মীরাও আসতে পারেন।

আব্দুল হান্নান মাসউদ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের আর্থিক সহযোগিতার কারণেই নির্বাচনি এলাকায় ধারাবাহিকভাবে প্রচার চালানো সম্ভব হচ্ছে। নির্বাচিত হলে হাতিয়ায় প্রবাসীদের জন্য ফ্রি যাতায়াত ব্যবস্থা চালু করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com