বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
চরফ্যাশনে বিএনপির উঠান বৈঠকে নারী ভোটারদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত

চরফ্যাশনে বিএনপির উঠান বৈঠকে নারী ভোটারদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:: ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পক্ষে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে জনসমুদ্রে পরিণত হয়েছে।


‎
‎বৃহস্পতিবার(২২ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ৫ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির আয়োজিত এই উঠান বৈঠকে কয়েক হাজার নারী ভোটার অংশ নেন।
‎
‎উপস্থিত নারীরা জানান, তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নরুল ইসলাম নয়নের পক্ষে মাঠে কাজ করতে প্রস্তুত এবং উঠান বৈঠকের উপস্থিতি তার বড় প্রমাণ।


‎
‎বৈঠকে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ ভাবনা তুলে ধরেন এবং নারী উন্নয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করেন।
‎
‎চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও নির্বাচন সমন্বয়কারী আশ্রাফুর রহমান দীপুফরাজী বলেন, নরুল ইসলাম নয়ন নির্বাচিত হলে চরফ্যাশনকে নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। এবং চাঁদাবাজ, দখলবাজ ও মাদকসংশ্লিষ্টদের কোনো ছাড় দেওয়া হবে না।
‎


‎বিএবপির মনোনীত প্রার্থী মোহাম্মদ নরুল ইসলাম নয়ন বলেন, অপরাধমুক্ত চরফ্যাশন গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষে ভোট দিলে চরফ্যাশন একটি শান্তিপূর্ণ ও মানবিক জনপদে পরিণত হবে।
‎
‎এসময় উঠান বৈঠকে চরফ্যাশন উপজেলা বিএনপি, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com