বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য জুলাইযোদ্ধাদের কল্যাণের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক: মুক্তিযুদ্ধমন্ত্রী রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো ৪ বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখা মোস্তাকিমের স্বপ্নপূরণে এগিয়ে এল ‘টিম জিয়ন’ সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলা; এক বাংলাদেশি নিহত
কালীগঞ্জে কদম গাছ থেকে নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালীগঞ্জে কদম গাছ থেকে নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক::লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে লতাবর আদর্শপাড়া এলাকায় কদম গাছ থেকে আলামিন ইসলাম( ৬৫) নামে এক নব মুসলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত আলামিন ইসলামের পিতার নাম আছর মামুদ। তিনি স্ত্রী আয়েশা ও এক পুত্রসন্তান (১৮ বছর) নিয়ে এলাকায় বসবাস করতেন। এলাকাবাসী ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, আলামিন ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়াও তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বনিবনা ভালো যাচ্ছিল না বলে জানা গেছে।

প্রতিবেশীরা জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে লতাবর আদর্শ পাড়ায় (বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে) একটি কদম গাছের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন,“এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি লোকটি মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আলামিন ইসলাম প্রায় ৩০ বছর আগে ভারত থেকে বাংলাদেশে আসেন। তার পূর্ব নাম ছিল গোবিন্দ চন্দ্র এবং স্থানীয়ভাবে তিনি ‘গোবিন্দ ডাকাত’ নামেও পরিচিত ছিলেন। বাংলাদেশে আসার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আলামিন ইসলাম নামকরণ হয়ে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আয়েশা নামের এক নারীকে বিয়ে করে নতুন জীবন শুরু করেন।


মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com