বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি রিয়াদে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ সদস্য জুলাইযোদ্ধাদের কল্যাণের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক: মুক্তিযুদ্ধমন্ত্রী রাসিকের অচলাবস্থা কাটাতে ‘অভিজ্ঞ’ বুলবুলেই ভরসা খুঁজছে নগরবাসী উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো ৪ বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখা মোস্তাকিমের স্বপ্নপূরণে এগিয়ে এল ‘টিম জিয়ন’ সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলা; এক বাংলাদেশি নিহত
এনসিপি-জাপা ছেড়ে বিএনপিতে যোগদান পাঁচ শতাধিক নেতাকর্মীর

এনসিপি-জাপা ছেড়ে বিএনপিতে যোগদান পাঁচ শতাধিক নেতাকর্মীর

ডেস্ক রিপোর্ট::খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।


মাটিরাঙ্গা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ও এনসিপি নেতা লিটন বিশ্বাসের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, যোগদানকারী মাটিরাঙ্গা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মো. সাইফুল ইসলাম রানা ও মো. হাসানুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


যোগদানকারী নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই যোগদানের মাধ্যমে মাটিরাঙ্গায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। আগামী দিনের আন্দোলন ও নির্বাচনি রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

যোগদানের বিষয়ে জানতে চাইলে মাটিরাঙ্গা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল। জনগণের অধিকার ও ভোটের মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপির কার্যক্রম আমাদের অনুপ্রাণিত করেছে। তাই ওয়াদুদ ভুইয়ার হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টি ও এনসিপির পাঁচ শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।


যোগদানকারী মো. সাইফুল ইসলাম রানা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বিএনপির ঘোষিত কর্মসূচিতে আস্থা রেখে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। তারা আশা করছি, বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com