বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
জামালপুরে বিএনপির প্রার্থী ও তার মেয়েকে আদালতে তলব

জামালপুরে বিএনপির প্রার্থী ও তার মেয়েকে আদালতে তলব

ডেস্ক রিপোর্ট::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার কন্যা নাশিদা শাফিয়া বিনতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ (শোকজ) জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

রোববার (১১ জানুয়ারি) জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল এই আদেশ জারি করেন।

নোটিশে উল্লেখ করা হয়, ফেসবুকে গত ৩ জানুয়ারি থেকে জামালপুর-২ আসনে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে একাধিক পোস্ট এবং প্রচারণামূলক কনটেন্ট প্রকাশ করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এসব পোস্ট যাচাই-বাছাই করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, একজন প্রার্থীর সমর্থকদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের প্রচারণা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে অভিযুক্ত সুলতান মাহমুদ বাবু এবং তাঁর কন্যা নাশিদা শাফিয়া বিনতকে আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলান্দহ সিভিল জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আদালতকে জানাতে বলা হয়েছে।


আদালত সূত্র জানায়, কারণ দর্শানো নোটিশটি অতি দ্রুত জারি করে তার প্রতিবেদন আদালতে প্রেরণের জন্য ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও বিচারিক কমিটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com