বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
কারওয়ান বাজার মোড়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবরোধ

কারওয়ান বাজার মোড়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক::রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট মোড় অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিরোধিতাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী শাটডাউনের মধ্যে এই কর্মসূচি পালন করছেন তারা।

দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কারওয়ান বাজারে এই অবরোধ শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা গণমাধ্যমকে জানান, অবরোধ শুরুর সময় পুলিশ ৬-৭ জনকে আটক করেছে। তিনি বলেন, আমরা অবরোধ চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব।

উল্লেখ্য, এর আগে শনিবার (৩ জানুয়ারি) ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে সাম্প্রতিক হামলার ঘটনায় গ্রেফতার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। ওইদিন শামীম মোল্লা জানান, আন্দোলনের অংশ হিসেবে দেশের সব মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com