বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে কিশোরকে ছুরিকাঘাতে হ’ত্যা, বাড়িঘর ভাঙচুর মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত এবারের বিশ্বকাপে অতিরিক্ত ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের উঠান বৈঠক অনুষ্ঠিত অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন
বারবার বিয়ের প্রতিশ্রুতি, বাস্তবে বিয়ে নেই: পঞ্চগড় বাজারজুড়ে ব্যানারে আলোচনায় মানিক

বারবার বিয়ের প্রতিশ্রুতি, বাস্তবে বিয়ে নেই: পঞ্চগড় বাজারজুড়ে ব্যানারে আলোচনায় মানিক

স্টাফ রিপোর্টার::পঞ্চগড় বাজারের অলিগলি, দোকানের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে হঠাৎ করেই চোখে পড়ছে রঙিন ব্যানার। ব্যানারগুলোতে লেখা— “মানিক ভাইয়ের বিয়ে কবে?” কোথাও আবার লেখা আছে “বিয়ে খাওয়াতে দেরি কেন মানিক?”। এসব ব্যানার ঘিরে কৌতূহল ও হাস্যরস ছড়িয়ে পড়েছে পুরো বাজারজুড়ে।

ব্যানার লাগানো কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মানিক নামের এক যুবক দীর্ঘদিন ধরে বন্ধুবান্ধব ও পরিচিতদের কাছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে একের পর এক তারিখ পার হয়ে গেলেও বাস্তবে বিয়ের কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে ক্ষুব্ধ ও মজা করার ছলেই তারা এমন ব্যানার লাগিয়েছেন বলে জানান।

ব্যানার লাগানো এক যুবক বলেন,“ভাই, আমরা তো অনেকদিন ধরেই মানিক ভাইয়ের বিয়ে খাওয়ার অপেক্ষায়। উনি বলেন ‘এই বছর’, আবার বলেন ‘ওই মাসে’। কিন্তু বছর যায়, মাস যায়—বিয়ে আর হয় না!”

আরেকজন বলেন,“আমরা চাই উনি কথা রাখুন। বিয়ে হলে সবাই মিলে খুশি হবো, না হলে অন্তত সত্যটা বলুন।”
এদিকে বাজারে আসা সাধারণ মানুষও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ এটিকে নিছক মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনা ঠিক হয়নি।

এ বিষয়ে মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মানিক বিষয়টি জানার পর কিছুটা বিব্রত বোধ করছেন।
সব মিলিয়ে পঞ্চগড় বাজারে মানিকের ‘বিয়ে’ এখন আলোচনার শীর্ষে। শেষ পর্যন্ত এই ব্যানার কাণ্ড মানিককে বিয়ের পিঁড়িতে বসাতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com