বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার
লালমনিরহাটে বেগম জিয়ার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাদের কুরআন খতম ও বিশেষ দোয়া

লালমনিরহাটে বেগম জিয়ার মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাদের কুরআন খতম ও বিশেষ দোয়া

মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট: দেশ ও দেশের বাইরের মতো লালমনিরহাটেও বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে পবিত্র কুরআন শরীফ খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন খতম শেষে, বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুর ২ টায় লালমনিরহাট শহরের থানা রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড লালমনিরহাটের আয়োজনে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ডেপুটি কমান্ডার হোসেন আলী, জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এন্তাজুর রহমানসহ লালমনিরহাট জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডের সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com