বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
এ দেশেই আমার জন্ম, এ দেশেই আমার মৃত‍্যু হবে—বলেছিলেন খালেদা জিয়া

এ দেশেই আমার জন্ম, এ দেশেই আমার মৃত‍্যু হবে—বলেছিলেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আওয়ামী সরকারের আগে সীমাহীন নির্যাতন-নিপীড়নের শিকার হন বেগম খালেদা জিয়া। কয়েক দফায় জেলও খাটতে হয়েছে তাকে। এ সময় দেশ ছাড়তেও চাপ দেওয়া হয়। এত কিছুর পরও এ দেশের মাটি ছাড়েননি তিনি।

খালেদা জিয়ার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিওতে দেখা যায়, তিনি বলেছিলেন, ‘দেশের বাইরে আমি যাব না। কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই দেশেই আমি থাকব। এই দেশেই আমার জন্মস্থান। এ দেশেই আমার মৃত্যু হবে। এ দেশের মানুষের মাঝেই আমি বেঁচে থাকতে চাই।’


প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হলে, প্রথমে সিসিইউ ও পরে আইসিউতে নেওয়া হয় তাকে। এরপর থেকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন তার চিকিৎসা চলছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com