বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ লালমনিরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে যুবদলের উদ্যেগে ঈদ সামগ্রিক বিতরণ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৫০, ঈশ্বরদী থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ
চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ধান কাটার চেষ্টা, আতঙ্কে কৃষক পরিবার

চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ধান কাটার চেষ্টা, আতঙ্কে কৃষক পরিবার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে এক কৃষক পরিবারের প্রায় ১০০ বছরের ভোগদখলকৃত জমি দখল ও পাকা ধান কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে মো. বিল্লাল নামে এক বিএনপির কর্মীর বিরুদ্ধে।

‎ঘটনাটি চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রাম ৩ নম্বর ওয়ার্ডে।

‎অভিযোগকারী হলেন চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে মো. আবুল কালাম ও তার ছোট ভাই মো. নুরুল ইসলাম। 

‎অভিযুক্ত হলেন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালিমুল্লার ছেলে মো.বিল্লাল। তিনি ওই ওয়ার্ডের বিএনপির কর্মী।

‎অভিযোগে আবুল কালাম ও তার ছোট ভাই নুরুল ইসলাম জানান, আমিনাবাদ ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড হালিমাবাদ গ্রাম আমিনাবাদ মৌজার জেএল নং-৬৬ এর বিভিন্ন দাগে আমার দাদা মৃত আব্দুল হাসিমের নামে প্রায় ৯ একর ৬০ শতাংশ জমি রয়েছে। ওয়ারিশ সূত্রে আমার বাবা আব্দুল খালেক জমির মালিক হন। এরপর আমরা বাবা মৃত্যুবরণ করার পর ওয়ারিশ সূত্রে আমরা জমির মালিক হয়েছি। আমার দাদা ও আমার বাবার আমল থেকে প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে ওই জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অভিযুক্ত মো. বিল্লাল জমি দখলে মরিয়া হয়ে ওঠেন।

‎তারা অভিযোগে আরও জানান, বিল্লাল বিএনপির ক্ষমতার প্রভাব দেখিয়ে আমাদের জমি দখল ও বর্তমানে জমির ধান কাটার চেষ্টা করছেন। এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এ ঘটনায় আমরা চরফ্যাশন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। আদালত জমির কাগজপত্র পর্যালোচনা করে জমির ওপর বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আদেশ দেন। মামলার নম্বর- ৩৬১/২৫। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্ত বিল্লাল জমি দখল ও ধান কাটার পায়তারা অব্যাহত রেখেছেন এবং আমাদেরকে জমি ছেড়ে দিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে আমরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

‎রবিবার(২১ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে সরেজমিনে গিয়ে স্থানীয় একাধিক কৃষক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আবুল কালাম ও তার ছোট ভাই নুরুল দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করছেন। তারা ধান রোপণ করেছেন। ৫ আগস্টের পর মো. বিল্লাল নামে এক যুবক বিএনপির কর্মী পরিচয়ে জমি দখল ও চাষাবাদ করা ধান কেটে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এতে ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।  আমরা প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। প্রশাসন যেন অবিলম্বে পদক্ষেপ নেয়। এবং ভুক্তভোগীরা যেন ন্যায় বিচার পায়।

‎অভিযুক্ত মো. বিল্লাল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের দাদা অলিউল্লাহ ও তার ভাই মুজাফফর ৭ একর ২০ শতাংশ জমির মালিক ছিলেন। ওয়ারিশ সূত্রে আমার বাবা কালিমুল্লা ওই জমির মালিক। আমরা কারো জমি দখলের চেষ্টা করছি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

‎চরফ্যাশন থানার (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, ওই জমির ওপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত নিষেধাজ্ঞা পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com