বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষে যুবক নিহত, আহত- ৩ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গাইবান্ধায় মসজিদের মক্তবে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টা মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩
জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

জাতীয় নির্বাচনের তফসিল সংশোধন

ডেস্ক রিপোর্ট::আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের সময় দুইদিন কমানো ও আপিল নিষ্পত্তির সময় দুইদিন বাড়ানো হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ৫-১১ জানুয়ারির পরিবর্তে ৫-৯ জানুয়ারি করা হয়েছে। পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ১২-১৮ জানুয়ারির পরিবর্তে ১০-১৮ জানুয়ারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। সে অনুয়ায়ী, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর সংশোধিত তফসিল অনুযায়ী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপীল নিষ্পত্তি করা হবে।

এছাড়া, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানিয়ারি থেকে প্রার্থীরা প্রচারণার শুরু হবে। এই প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com