বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
হাদির জন্য দোয়া করায় ইমামের সঙ্গে বাকবিতণ্ডা ও মুসল্লিকে মারধর

হাদির জন্য দোয়া করায় ইমামের সঙ্গে বাকবিতণ্ডা ও মুসল্লিকে মারধর

নিজস্ব প্রতিবেদক::নোয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে নামাজ শেষে দোয়ার আয়োজনকে কেন্দ্র করে ইমামের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের এ বাকবিতণ্ডার প্রতিবাদ করায় নুরুন্নবী নামে এক মুসল্লির ওপর হামলার অভিযোগও উঠেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে কাদির হানিফ ইউনিয়নের জসিম চেয়ারম্যানের বাড়ির পাশে বায়তুল মাল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাদির মৃত্যুর ঘটনায় সারাদেশের মতো বায়তুল মাল জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়েছিল। জুমার নামাজের পর মোনাজাতে এ মসজিদের ইমাম হাদির জন্য বিশেষ দোয়া করেন। সুন্নতের নামাজের পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ফখরুল ও আনোয়ারের নেতৃত্বে ইমাম সাহেবের ওপর চড়াও হন কয়েকজন।

এসময় নুরুন্নবী প্রতিবাদ করায় তাকে মারধর করেন তারা। পরে অন্যান্য মুসল্লিরা এগিয়ে আসলে তারা স্থান ত্যাগ করেন। আহত নুরন্নবী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com