বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে কিশোরকে ছুরিকাঘাতে হ’ত্যা, বাড়িঘর ভাঙচুর মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত এবারের বিশ্বকাপে অতিরিক্ত ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের উঠান বৈঠক অনুষ্ঠিত অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন
প্রশ্নবিদ্ধ মির্জাপুর উপজেলা প্রশাসন: ৪ সাংবাদিক সংগঠনকে অবমূল্যায়নের অভিযোগ

প্রশ্নবিদ্ধ মির্জাপুর উপজেলা প্রশাসন: ৪ সাংবাদিক সংগঠনকে অবমূল্যায়নের অভিযোগ

অনলাইন ডেস্ক;;মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় চারটি সাংবাদিক সংগঠনকে অবমূল্যায়ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।



‎অভিযোগ সূত্রে জানা যায়, বিজয় দিবসের মতো একটি জাতীয় ও গৌরবময় দিবসের অনুষ্ঠানে উপজেলার সক্রিয় ও দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসা চারটি সাংবাদিক সংগঠনকে স্বীকৃতি কিংবা অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে করে সাংবাদিক সমাজকে উপেক্ষা ও অবমূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‎অবমূল্যায়নের শিকার সংগঠনগুলো হলো- জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর ইউনিট, বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর শাখা, মির্জাপুর জাতীয় সাংবাদিক ফোরাম এবং মির্জাপুর সাংবাদিক সংস্থা।



‎স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন কর্মসূচি, উন্নয়নমূলক কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই সংগঠনগুলোর সাংবাদিকরা নিয়মিতভাবে পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন। অথচ বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাদের উপেক্ষা করা প্রশাসনিক উদাসীনতা ও দায়িত্বহীনতারই বহিঃপ্রকাশ।

‎সাংবাদিক লুৎফর রহমান অরেঞ্জ জানান, বিষয়টি শুধুমাত্র আমন্ত্রণের নয়, বরং সাংবাদিকদের মর্যাদা ও পেশাগত সম্মানের সঙ্গে জড়িত। তারা মনে করেন, এ ধরনের আচরণ প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক নষ্ট করতে পারে।
‎এ বিষয়ে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলো অবিলম্বে উপজেলা প্রশাসনের কাছ থেকে ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ দাবি করেছেন। পাশাপাশি ভবিষ্যতে সকল জাতীয় ও সরকারি কর্মসূচিতে সাংবাদিক সংগঠনগুলোর যথাযথ সম্মান ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।



‎সাংবাদিক নেতারা আরও বলেন, প্রশাসন যদি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা না করে, তাহলে তারা সম্মিলিতভাবে পরবর্তী কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।
‎এ ব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার, সুরাইয়া ইয়াসমিন বলেন, এ বিষয়ে আমার জানা ছিল না, তবে আমি বিষয়টি খতিয়ে দেখব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com