ডিমলা ( নীলফামারী) প্রতিনিধি::নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া ভাটিয়ার চৌপতি নামক স্থানে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার উত্তর তিতপাড়া ভাটিয়ার চৌপতি এলাকায় দুই পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় ফজলুল হকের ছেলে শাহিনুর রহমান (৪০) একজন গুরুতর আহত হন।
আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুরে নিয়ে যাওয়ার পথে আহত শাহিনুর ইসলাম মৃত্যুবরণ করেন করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর পতিপক্ষগন পলাতক ।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহিনুর ইসলাম নামে একজন নিহত হয়েছে । এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলেই জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply