বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা এবং অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে  চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী নেত্রী, সামাজিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


‎আলোচনা সভায় বক্তারা সমাজে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারী সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের সমান অধিকার নিশ্চিত করা জরুরি।

‎অনুষ্ঠানের শেষে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় পাঁচজন নারীকে সংবর্ধনা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে নারীদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com