বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল প্ল্যাটফর্মে ঘুমিয়ে তারা, জেগে আছি আমরা— কারা সত্যিকারের শান্তিতে? পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
লক্ষ্মীপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ

লক্ষ্মীপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ

নিজস্ব প্রতিবেদক::লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জেলা গোয়েন্দা–ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নূহা অটো ট্রেডার্স অ্যান্ড লেদ ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়ার্কশপে হানা দেয় ডিবি।

অভিযান পরিচালনা করেন ডিবির ওসি শাহাদাত হোসেন টিটু। এ সময় লেদ মেশিনঘর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে ওয়ার্কশপের ভাড়াটিয়া মালিক নুর উদ্দিন ওরফে জিকু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার বাসিন্দা।

ডিবি জানায়, ওয়ার্কশপটি দীর্ঘদিন নজরদারিতে ছিল। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে। নুর উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি কোথায় কোথায় অস্ত্র সরবরাহ হতো এবং কারা এই চক্রে জড়িত—তা যাচাইয়ে তদন্ত চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com