বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
চরফ্যাশনে অফিস দক্ষতা প্রশিক্ষণে ১৬ জন শিক্ষার্থী পেলেন সনদ ‎

চরফ্যাশনে অফিস দক্ষতা প্রশিক্ষণে ১৬ জন শিক্ষার্থী পেলেন সনদ ‎

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলার চরফ্যাশন উপজেলায় তিন মাসব্যাপী ‘প্রয়োজনীয় অফিস দক্ষতা উন্নয়ন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।



‎বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎এই প্রশিক্ষণটি ইনোভেশন সোসাইটি (PI) বাস্তবায়নে এবং যুক্তরাষ্ট্রের ড. মোতাসিম বিল্লাহর সহযোগিতায় আয়োজন করা হয়।



‎ইনোভেশন সোসাইটি (PI) প্রকল্পের নির্বাহী পরিচালক কামরুজ্জামানে সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. খোরশেদ এর সঞ্চালনায়
‎প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার সাবেক সিভিল সার্জন ডা. শাহে আলম শরীফ। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক গোলাম আকতার মঈন ও মিজানুর রহমান। আইসিটি প্রশিক্ষণ প্রদান করেন ডিজিটাল কম্পিউটার একাডেমির পরিচালক ফরিদ আহমেদ।

‎প্রশিক্ষণে মোট ২০ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৬ জন সফলভাবে কোর্স সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ১১ জন পুরুষ প্রশিক্ষনার্থীকে সনদ প্রদান করা হয়েছে।


‎বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে তরুণ-তরুণীরা অফিস পরিচালনা, ব্যবসায়িক যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি-ভিত্তিক দক্ষতার অভাবে চাকরির সুযোগ হারাচ্ছেন। এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাসী, দক্ষ ও কর্মসংস্থানের জন্য প্রস্তুত করেছে।

‎ইনোভেশন সোসাইটি (PI) সারাদেশে যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং চরফ্যাশনে এই প্রশিক্ষণ তার ধারাবাহিক অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com