বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল প্ল্যাটফর্মে ঘুমিয়ে তারা, জেগে আছি আমরা— কারা সত্যিকারের শান্তিতে? পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও’র ওপর হামলা, আহত বডিগার্ড এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ
বুলডোজার নিয়ে ঢাকা কলেজ থেকে ধানমন্ডি ৩২-এর পথে শিক্ষার্থীরা

বুলডোজার নিয়ে ঢাকা কলেজ থেকে ধানমন্ডি ৩২-এর পথে শিক্ষার্থীরা

তাহমিনা আক্তার,ঢাকা: চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ আজ সোমবার (১৭ নভেম্বর)। এদিনেই দুটি বুলডাজার ধানমন্ডি ৩২-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

তাছাড়া, শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে বুলডোজার মিছিলও করেছে ছাত্র-জনতা।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন তারা। এর আগে ঢাকা কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থী ও সাধারণ ছাত্রজনতা। তারপর তারা শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেন।


বুলডোজার মিছিলে শিক্ষার্থীরা ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’; ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’; ‘ইন্টেরিম তুই কই যাবি, হাসিনারে ফাঁসি দিবি’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে থাকেন।

জানা যায়, শেখ হাসিনার বিচারের রায়ের দিনে তার সব স্মৃতিচিহ্ন মুছে দিতে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে। ধানমন্ডি ৩২ এ শেখ হাসিনার বাড়ি ভেঙে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানান আয়োজকরা।

এ বিষয়ে ঢাকা কলেজর শিক্ষার্থী জাহিদ হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশের মধ্যে যে ধরনের গণহত্যা চালিয়েছে তার বিচারের দাবিতে বিচার বিভাগ যেন তার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করে তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই কর্মসূচি। আমরা জানি যে, শেখ মুজিব বাকশাল কায়েমের মাধ্যমে আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করেছিল ফ্যাসিস্ট হিসেবে। পরবর্তীতে শেখ হাসিনা সেই ধারাকে গত ১৭ বছর অব্যাহত রেখেছিল। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িকে বুলডোজার দিয়ে সম্পূর্ণরূপে নির্মূল করার মাধ্যমে এই ফ্যাসিবাদকে বিতাড়িত করা যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com