বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
জায়েদ খান দেশের সব মেয়ের ফেভারিট: নুসরাত ফারিয়া

জায়েদ খান দেশের সব মেয়ের ফেভারিট: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া স্টাইলিশ লুক ও সাবলীল অভিনয় তাকে এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা। তবে তিনি অভিনয়ে নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে সরব আছেন। নানা বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানেই গালা নাইটে পারফর্ম করেন অভিনেত্রী। সেই সফরেরই একটি অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের ভূয়সী প্রশংসা করেন নুসরাত।

অভিনেত্রী বলেন, জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন তিনি। অনেক বেশি ওয়ার্কআউট-টর্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।

তিনি বলেন, এর আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে, কারও মন খারাপ থাকলেও তার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়।

নুসরাত ফারিয়া বলেন, উনার প্রোগ্রামে যখন বলল— চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শুটটা করে ফেলি। আমি সত্যি গভীর আগ্রহ ও খুশিও হয়েছিলাম। এর পাশাপাশি আমি অনেক মজা করেছিলাম। ফান পার্টগুলো না আপনাদের দেখাইনি, ওগুলো এডিট করে দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com