বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
সিনেমার ঘনিষ্ট দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন নায়িকা

সিনেমার ঘনিষ্ট দৃশ্য নিয়ে তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন নায়িকা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা পর্দায় নানা সময়ে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন।

অভিনেত্রী সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন—‘সিক্রেট গেমস’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘অসুর: ওয়েলকাম টু ইয়োর ডার্ক সাইড’, ‘আশ্রম’, ‘সুলতান অব দিল্লি’। সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপ্রিয়া গোয়েঙ্কা জানিয়েছেন, অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের আচরণে একাধিকবার তিনি অস্বস্তি ও অপমানিত বোধ করেছিলেন।

কখনও কোনো সহ-অভিনেতা কি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন? সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে অনুপ্রিয়া গোয়েঙ্কা বলেন, একবার এমন হয়েছিল, যখন মানুষটি ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, কিন্তু উত্তেজনায় নিজেকে সামলাতে পারেননি। তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম, তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, যা একেবারেই হওয়া উচিত নয়। তখন নিজেকে লাঞ্ছিত মনে হয়েছিল। এ ঘটনাগুলো ঘটেছিল চুমুর দৃশ্যের সময়।

অনুপ্রিয়া বলেন, আরেকবার এমন পোশাক পরেছিলাম, যা খুব আরামদায়ক ছিল না। আমি ভেবেছিলাম— তিনি আমাকে সহায়তা করবেন। কিন্তু তার আচরণ ছিল খুবই বিব্রতকর। তার আচরণ আমার জন্য অস্বস্তিকর ছিল। তবে এমন ঘটনার সরাসরি প্রতিবাদ করতে পারেননি অনুপ্রিয়া।

অভিনেত্রী বলেন, সেই মুহূর্তে সরাসরি প্রশ্ন তোলা কঠিন ছিল। কারণ তিনি হয়তো বলতেন— ভুল করে হয়েছে। পরে আমি ব্যক্তিগতভাবে তাকে যখন সংযত হওয়ার অনুরোধ করি, তিনি শুনেছিলেন। অভিযোগ করলেও সেই সহ-অভিনেতার নাম বলেননি অনুপ্রিয়া।

অভিনেত্রী আরও বলেন, ‘চুমুর দৃশ্য আসলে সহজভাবেই করা যায়, কিন্তু অনেকে এত জোরে করেন যে সেটা খুবই অস্বস্তিকর হয়ে যায়।’ তিনি বলেন, সিনেমা বা সিরিজে অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু শুটিংয়ে পরিচালক ও শিল্পীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে যে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যায়।

উল্লেখ্য, অনুপ্রিয়া গোয়েঙ্কা প্রথম অভিনয় করেন ‘ববি জাসুস’ ছবিতে। এরপর তিনি অভিনয় করেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ঢিশুম’, ‘পদ্মাবত’, ‘ওয়ার’ ইত্যাদি জনপ্রিয় চলচ্চিত্রে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘বার্লিন’ সিনেমায়, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অপরশক্তি খুরানা, ঈশ্বাক সিং, রাহুল বোস ও কবির বেদি। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com