বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
গণভোটের প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছে ইসি

গণভোটের প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছে ইসি

তাহমিনা আক্তার,ঢাকা: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত প্রস্তুতি রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে কমিশন। তাদের বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা তৈরি হয়েছে।

একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হলে ভোটকেন্দ্র এবং ভোটগ্রহণ কর্মকর্তা বাড়বে। বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে। আর পৃথক দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করলে দুই নির্বাচনের যে ব্যয় সে অর্থ সংস্থানের ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি নির্বাচনের সঙ্গে যেসব মন্ত্রণালয় ও বিভাগ সংশ্লিষ্ট তাদের প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে হবে। বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের এ নির্দেশনা দিয়েছে ইসি। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বৈঠকে নির্বাচন উপলক্ষ্যে সারা দেশের হেলিপ্যাড সংস্কার করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তা সামাল দিতে মেডিকেল টিম গঠন করার জন্য বলা হয়েছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখতে বলা হয়েছে, যাতে ভোটগ্রহণের ফুটেজ সংরক্ষণ করা যায় এবং অনিয়ম হলে দায়ীদের শনাক্ত করা সম্ভব হয়। নির্বাচনি প্রচারে সংসদ টিভি ব্যবহার করতে চেয়েছে ইসি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র হবে, সেগুলোতে যাতায়াতের সড়ক মেরামত করতে বলেছে কমিশন।

বৈঠকে আচরণ বিধিমালা প্রতিপালনে ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোটকেন্দ্রে যাতায়াতের সড়ক মেরামত, নির্বাচনি দায়িত্বে নিয়োজিতদের যানবাহন ও লজিস্টিক সাপোর্ট, নিরপেক্ষ ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি, ঋণ ও বিল খেলাপিদের তালিকা হালনাগাদ ও সরবরাহ, ভোটের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দিতে সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com