বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতার ছেলের মোটরসাইকেল আটক করায় পুলিশ বক্স ঘেরাও মুক্তিযুদ্ধ ও জুলাইকে একভাবে দেখার সুযোগ নেই : সংসদে ত্রাণমন্ত্রী বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, ১০ নেতাকর্মী আহত গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি ফেনীতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষে যুবক নিহত, আহত- ৩
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র নামে এক যুবক নিহত

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র নামে এক যুবক নিহত

অনলাইন ডেস্ক:: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৈকত চন্দ্র দে ঘোড়াশাল পাইকসা গ্রামের উত্তম কুমার দে এর ছেলে। সে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকের কাজ করত।

ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের বুকিং কর্মকর্তা ও পুলিশ জানায়, ওই যুবক রেললাইনের ওপর দিয়ে ফোনে কথা বলে হেঁটে যাচ্ছিল। এসময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কা লেগে রেললাইন থেকে ছিটকে পড়ে সে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসূফ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com