বিজ্ঞাপন:
 
ইসকন নিষিদ্ধ করুন না-হয় গদি ছেড়ে দিন: শাখা শিবির সেক্রেটারির হুঁশিয়ারি

ইসকন নিষিদ্ধ করুন না-হয় গদি ছেড়ে দিন: শাখা শিবির সেক্রেটারির হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট::ইসকন নিষিদ্ধের দাবি তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সেক্রেটারি মো. ইউসুব আলী বলেছেন, ‘হয় ইসকন নিষিদ্ধ করুন না-হয় গদি ছেড়ে দিন’।

শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় মুসলিম শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হুঁশিয়ারি দেন তিনি। এসময় তিনি ‘ইসকনের বিরুদ্ধে জিহাদ করা ফরজ’ বলেও মন্তব্য করেন।

সেক্রেটারি বলেন, ‘ইসকনকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। চাকরি দেয়ার ক্ষেত্রে ইসকনের সদস্য কি-না তা খতিয়ে দেখতে হবে। দ্রুত সময়ের মধ্যে যদি এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করা হয়, তাহলে বাংলাদেশের তাওহিদী জনতা এবং ছাত্রসমাজ বিক্ষোভে ফেটে পড়বে। এই বিক্ষোভ আর থামানো যাবে না।’

উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলেন, ‘ইসকনের বিরুদ্ধে জিহাদ করা সকলের ঈমানি দায়িত্ব। আমরা যদি তাদের বিরুদ্ধে জিহাদ করতে ব্যর্থ হই, তাহলে বুঝতে হবে আমাদের ঈমান নিয়ে প্রশ্নবিদ্ধ। সুতরাং আমি সকলকে ইসকনের বিরুদ্ধে সতর্ক হতে এবং ইন্টারিমকে ইসকন নিষিদ্ধের দাবি জানাচ্ছি।’


উল্লেখ্য, হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মহিব্বুল্লাহকে অপহরণ, চট্টগ্রামে আলিফ হত্যা-সহ ইসকনের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন মুসলিম শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com