বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
পূর্ণিমার দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদের গুঞ্জন

পূর্ণিমার দ্বিতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদের গুঞ্জন

বিনোদন ডেস্ক: ২০০৭ সালে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বিয়ে করেছিলেন আহমেদ জামাল ফাহাদকে। ২০১৪ সালে তিনি কন্যাসন্তানের মা হন। ২০২২ সালে নায়িকা জানিয়েছিলেন, ফাহাদের সঙ্গে তার প্রায় আড়াই থেকে তিন বছর আগে বিচ্ছেদ হয়েছে। অর্থাৎ ওই বছরই পূর্ণিমা তার দ্বিতীয় বিয়ের খবর জানানোর পরই প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

সম্প্রতি পূর্ণিমা ও তার দ্বিতীয় স্বামী রবিনের বিচ্ছেদ হয়েছে এমন গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে সেই গুজবের জবাব দিয়েছেন পূর্ণিমা।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
বুধবার বিকালে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে বসে আছেন তিনি। এ একটি ছবিই স্পষ্ট করে দিয়েছে বিচ্ছেদের খবর পুরোপুরি মিথ্যা, এখনো একসঙ্গেই আছেন তারা।

২০২২ সালে বিয়ে করেন পূর্ণিমা ও রবিন। পেশায় তিনি বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

এর আগে একটি পোস্টে পূর্ণিমা লিখেছিলেন, ‘মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ।’

সেই পোস্টে তিনি আরও বলেছিলেন, এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ।

কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে তার পরিচয়, তিন বছরের বন্ধুত্ব থেকে গড়ে ওঠে সম্পর্ক, এরপর বিয়ে। আশফাকুর রহমান রবিনের সঙ্গে এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে।

তবে কথিত আছে,পূর্ণিমা ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com