বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
পঞ্চগড়ের জগদল উচ্চ বিদ্যালয়ের অনিয়ম, তথ্য দিচ্ছেনা প্রতিষ্ঠান প্রধান

পঞ্চগড়ের জগদল উচ্চ বিদ্যালয়ের অনিয়ম, তথ্য দিচ্ছেনা প্রতিষ্ঠান প্রধান

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড় সদর  উপজেলার  জগদল উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মো.আনিছুর রহমানের কাছে তথ্য চেয়ে আবেদন করা হলেও বিভিন্নভাবে টালবাহানা করছেন তিনি।

নিয়ম অনুযায়ী স্থানীয় এক সংবাদকর্মী তথ্য অধিকার আইনে নির্দিষ্ট ফরমে প্রধান শিক্ষকের  পদে নিয়োগ বিষয় তথ্য চেয়েছেন।প্রায় পাঁচমাস ঘুরিয়ে বুধবার (২২ অক্টোবর) সংবাদকর্মীকে জগদল উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বলেন,প্রতিষ্ঠানের সভাপতি তথ্য দিতে নিষেধ করেছেন।তবে জগদল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটি সভাপতি আব্দুল আলিম বলেন,তথ্য বিষয়ে জগদল উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষকের সাথে আমার কথা হয়নি।নিয়মানুযায়ী তথ্য অবশ্যই দিতে হবে।

ক্ষোভ প্রকাশ করে  সাইদুরজ্জামান রেজা  নামের এক সংবাদকর্মী বলেন,শিক্ষক কর্মচারীরা জনগণের করের টাকায় বেতন পান।তথ্য গোপন করার অধিকার তাদের নেই। সাংবাদিকরা যখন তথ্য চায়, তখন তাদের সহযোগিতা করার কথা। কিন্তু এখানে ঘটছে উল্টো চিত্র।শুধু সাংবাদিক না,দেশের যে কোন নাগরিক তথ্য চাইতে পারেন।যদি সেটা দেওয়ার মতো হয় অবশ্যই দিতে হবে।

ভুক্তভোগী মনজু হোসেন  নামের ওই সংবাদকর্মী বলেন। বিদ্যালয়ের প্রধান  শিক্ষকে যাবতীয়  সনদ , ও ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের আয় বেয়ে,  ৬০ টি দোকানের মোট জামানত এবং ব্যাংক হিসাব। এর কিছু তথ্যের জন্য আবেদন করেছি কিন্তু তিনি তথ্য না দিয়ে হয়রানি করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com