বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
চরফ্যাশনে মৎস্যজীবী দলের পথসভা ও লিফলেট বিতরণ

চরফ্যাশনে মৎস্যজীবী দলের পথসভা ও লিফলেট বিতরণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে চরফ্যাশন উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।



‎মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার সদর রোডের বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়।

‎এসময় চরফ্যাশন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আব্বাস কাজীর নেতৃত্বে কর্মসূচি পরিচালিত হয়। উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, মুক্তার চৌকিদার, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সিরাজসহ উপজেলার ২১টি ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী।


‎কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে জনগণকে বিএনপির ঘোষিত আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com