বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
গাইবান্ধায় এক্স-ক্যাডেটদের মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠিত

গাইবান্ধায় এক্স-ক্যাডেটদের মিলন মেলা ও অভিষেক অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন গাইবান্ধা জেলা ইউনিটের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিলন মেলা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে দিনের শুরুতে এক আনন্দ শোভাযাত্রা ও র‌্যালি জেলা ইনডোর স্টেডিয়াম চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির উদ্বোধন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মেজর (বি.টি.এফ) কাজী শফিকুল ইসলাম (অবঃ) ও প্রধান উপদেষ্টা, বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন গাইবান্ধা জেলা ইউনিট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সুলতান মাহমুদ, অধ্যক্ষ গাইবান্ধা সরকারি কলেজ; প্রফেসর শামছুল হক, অধ্যক্ষ গাইবান্ধা সরকারি মহিলা কলেজ; এবং জনাব সুশান্ত কুমার দেব, প্রধান শিক্ষক গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশন গাইবান্ধা জেলা ইউনিটের সভাপতি মিসেস শাহজাদী হাবিবা সুলতানা (পলাশ), এক্স সিইউও।

আলোচনা সভায় বক্তারা পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং এক্স-ক্যাডেট সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া প্রয়াত এক্স-ক্যাডেট সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই মিলন মেলা এক্স-ক্যাডেট সদস্যদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস ও পুনর্মিলনের আবহ তৈরি করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com