কেফায়েত উল্লাহ, লালমনিরহাট ::লালমনিরহাট সদর উপজেলার কিশামত হারাটি শহীদ বাজার এলাকায় পঞ্চম দিনের মতো বৃহস্পতিবারে বিয়ের দাবিতে অনশন বসেছেন রাদিয়া সিদ্দিকা।

রাদিয়া সিদ্দিকা কিসমত হারাটির বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। অপরদিকে মেহেদী হাসান, কিশামত হারাটি,শহিদ বাজার, ফাতাংটারি এলাকার নুরুল হকের ছেলে রবিউল ইসলাম।
এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। রাদিয়াকে স্ত্রী হিসেবে সৃকৃতির জন্য প্রেমিক মেহেদীর বাসায় অবস্থান নেয় রাদিয়াসহ এলাকার শত শত জনতা ।
ভুক্তভোগী রাদিয়া বলেন,আমাদের নয় বছরের সম্পর্ক। আমাকে না জানিয়ে মেহেদীরর পরিবার তাকে অনন্ত্র বিবাহ দেয়।আমি ৩ দিন পরে জানতে পারলে আজ বৃহস্পতিবার ১০ (অক্টোবর) ৫ম দিনের মত অনশন করছি। আমার সাথে যোগ দিয়েছে এলাকার আরও অনেকেই।

স্থানীয় বাসিন্দা বলেন, আমরা চাইনা ছেলে- মেয়ে আলাদা থাক। তার বিয়ে করে একত্রে থাক এটাই আমাদের চাওয়া।
প্রেমিক মেহেদির পরিবার তাদের দুরত্ব বাড়াতে মেহেদীকে অন্যত্র পাঠিয়ে দিয়েছে বলেও ধরাণা করছে স্থানীয়রা
এ বিষয়ে মেহেদী ও তার পরীবারের সাথে কথা বলার চেষ্টা করলে তাদের কাউকে পাওয়া যায়নি কথা বলার জন্য।

এলাকাবাসীর দাবি তাদের দুজনকে একত্রে করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানাই তারা।
Leave a Reply