বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

news

দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।
এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন অ্যানথ্রাক্সে আক্রান্ত ১১ জনের কয়েকজন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা এখন আশঙ্কাজনক; তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সবকিছুর শুরু বেলকা ইউনিয়নের কিসামত চর এলাকায়।
একটি অসুস্থ গরু জবাইয়ের পর মাংস কাটতে গিয়ে সংক্রমিত হন ১১ জন।
তাদের চোখে, হাতে আর আঙুলে দেখা দিচ্ছে ফোসকা,
জ্বর আর তীব্র ব্যথায় দিশেহারা তারা।

হঠাৎ গরুর মৃত্যু আর সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে ভুগছে পুরো সুন্দরগঞ্জ। বাজারে গরুর মাংস বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে।
অভিযোগ উঠেছে, মাত্র ৮০ পয়সার অ্যানথ্রাক্স ভ্যাকসিন বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়!

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে— এ পর্যন্ত ২২ হাজার গরুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে,
তবে সংক্রমণ ঠেকাতে আরও ২ লাখ ভ্যাকসিন প্রয়োজন।

এই ছিল গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে এনথ্রাক্সের সর্বশেষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com