বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন
পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্যের নির্মাধীন বাড়ি থেকে ৩ জুয়াড়ী আটক

পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্যের নির্মাধীন বাড়ি থেকে ৩ জুয়াড়ী আটক

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্যের নির্মাধীন বাড়িতে অভিযান চালিয়ে ৩ জুয়াড়ী আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তাদের কাছ নগদ ৬ হাজার ৫ শত কুড়ি টাকা, ৩ টি মোবাইল ফোন ও ৫ প্যাকেট খেলার তাস জব্দ করা হয়েছে।

আটক ৩ জুয়াড়ীকে রাতেই সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করলে পুলিশ তাদের জেল হাজতে প্রেরন করেন।

শনিবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় পঞ্চগড় শহরের কয়েতপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাধীন বাড়িতে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩ জুয়াড়ীকে আটক করে।

আটকৃতা হলো পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্পের মৃত গোলাম মোস্তফার ছেলে মো: মনির হোসেন মনু(৫৪), পঞ্চগড়ের মিঠাপুর এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা(৪৫) ও পঞ্চগড় সদর ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামের মৃত মাহাবুর রহমানের ছেলে রুবেল ইসলাম (৪৯)।
এসময় অভিযানে নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।


পরে আটক ৩ জুয়াড়ীদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক নাহিদ ইসলাম ২ জনকে ১৫ দিন ও ১ জনকে ১০ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com