বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী নিহত কালিয়াকৈরের মৌচাক ভান্নারা সড়কের উপর দোকান নির্মাণের অভিযোগ
শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা স্মারক পেলেন সুন্দরগঞ্জের নুর

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা স্মারক পেলেন সুন্দরগঞ্জের নুর

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জের স্বেচ্ছাসেবক নুর আলম মিয়া নুর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আলোকিত সুন্দরগঞ্জ’-এর আয়োজিত সদস্য সম্মেলনে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্লিপিং পাথ সেন্টারের সিইও সেলিম আহমেদ। তিনি নুর আলম মিয়া নুরসহ আরও তিনজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক— মাহফুজুর রহমান মাইদুল, দেলোয়ার হোসেন শাকিল ও আল আমিন ইসলাম আকাশের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক সাঈদা জান্নাত বাঁধন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল।

এছাড়াও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, অর্থ সম্পাদক লেলিন, আলমগীর ফারুক, সাংবাদিক সুদীপ্ত শামীমসহ অনেকে।

সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও আলমগীর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল নির্বাচিত হন।

দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com