বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস ‎একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন রংপুরের তারাগঞ্জে প্রেম করে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা
বাংলাদেশকে শান্তির আবাসভূমিতে রূপান্তর করবে বিএনপি: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশকে শান্তির আবাসভূমিতে রূপান্তর করবে বিএনপি: নুরুল ইসলাম নয়ন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছরে দেশে আইন-আদালত, নির্বাচন কমিশন ও সংসদ থাকলেও কার্যকারিতা ছিল না। মানুষের আস্থা অর্জন করতে পারলেই বিএনপি বাংলাদেশকে শান্তির আবাসভূমিতে রূপান্তর করবে।

‎রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ কর্তৃক আয়োজিত আন্তশ্রেণি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আমাদের প্রিয় নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ইতোমধ্যে জনগণের সামনে একটি মানবিক রাষ্ট্র কাঠামোর রূপরেখা তুলে ধরেছেন। বিএনপি নেতাকর্মীরা যদি তা জনগণের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারে, তাহলে বিএনপি ইনশাআল্লাহ জনগণের ভোটে ক্ষমতায় আসবে।

‎অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সবুজ খাঁনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com