বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
নিজেকে তৈরি করে খোলামেলা দৃশ্যে অভিনয় করব: স্বস্তিকা

নিজেকে তৈরি করে খোলামেলা দৃশ্যে অভিনয় করব: স্বস্তিকা

অনলাইন ডেস্ক: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন স্বস্তিকা দত্ত। তারপর টিভি ধারাবাহিকে অভিনয় করেন। পরবর্তীতে বড় পর্দায় পা রেখে নজর কাড়েন এই অভিনেত্রী।

৩১ বছরের স্বস্তিকা আলাদাভাবে নিজের শরীরের যত্ন নিচ্ছেন। আগের চেয়ে অনেকটাই তার বাহ্যিক পরিবর্তন ঘটেছে। দর্শকের কাছেও যাতে একঘেয়ে না হয়ে ওঠেন, তার জন্য সদাসতর্ক ‘পারব না আমি ছাড়তে তোকে’ খ্যাত এই তারকা।

ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে নায়িকাদের খোলামেলা পোশাক, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়—এটা ইন্ডাস্ট্রির অলিখিত ‘নিয়ম’! যদিও টলিউড অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, শ্রুতি দাস খোলামোলা পোশাক পরবেন না বলেছেন। তাহলে স্বস্তিকা কী করবেন?

জবাবে এই অভিনেত্রী বলেন, “মিমি চক্রবর্তীকে ‘রক্তবীজ টু’ সিনেমায় বিকিনিতে দেখেছেন। নিজেকে তৈরি করে তবেই এই দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছেন মিমিদি। আমিও এটাই করব।”

স্বস্তিকা আগে খোলামেলা পোশাকের জন্য শরীর গড়বেন। চিত্রনাট্যে ঘনিষ্ঠ দৃশ্যের কতটা প্রয়োজন, সেটা আগে বুঝবেন; তারপর রাজি হওয়ার কথা ভাববেন বলেও জানান স্বস্তিকা।

অরিত্র মুখার্জি পরিচালিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পরই ত্রিকোণ প্রেমের সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে যুক্ত হন স্বস্তিকা। তার বিপরীতে দুই নায়ক গৌরব চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত। বিশ্বকর্মা পূজার আগের দিন থেকে শুটিং শুরু করবেন বলেও জানান এই অভিনেত্রী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com